কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় উন্নয়ন সংস্থা জাইকার উদ্যোগে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে উন্নয়ন সংস্থা জাইকার অর্থ্যায়নে কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এ হয বেঞ্চ তুলে দেন।
এ সময় ৫৩টি স্কুল ও মাদ্রাসায় প্রতিটিতে ১৪ সেট করে ৭৪০ জোড়া হাই বেঞ্চ বিতরণ করা হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাইকার প্রতিনিধি (ইউডিএফ) মোঃ ইমান আলী। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী, অধ্যক্ষ মোঃ ওবায়েদুল হক, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী।










