কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
আজ ৭ অক্টোবর সোমবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঠালিয়া উপজেলা শাখার বাসস্ট্যান্ড কার্যালয়ে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন হাওলাদারকে সভাপতি ও আমুয়া ঝোড়খালী ইছাহাকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি জেড এ ভুট্টো কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী মিনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঠালিয়া উপজেলা নায়বে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলার সাবেক সেক্রেটারী ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মোন্তাজাবুর রহমান। এ ছাড়াও সভায় বিভিন্ন মাদ্রাসার সুপার ও শিক্ষকরা উপস্থিত ছিলেন ।










