কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার , উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ, সাধারণ সম্পদাক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পদাক এটিএম মাইদুল ইসলাম লিটন, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পদাক মোঃ ফাহিমুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদ হোসেন, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বঙ্গবন্ধু রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।










