কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের মোঃ ফোরকান আকন এর নামাজই জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মানুষ ও শুভাকাঙ্খী অংশ নেন।
আজ সোমবার বিকাল ৫টায় কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা মাঠে এ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য আজ সকাল সাড়ে নয় টায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মোঃ ফোরকান আকনের (৫২) মৃত্যু হয় ( ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
ফোরকান আকান সাবেক কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জালালুর রহমান জালাল আকন ও কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান জলিল আকনের ছোট ভাই মোঃ ফোরকান আকন।
ফোরকান আকান ভান্ডারিয়া আকন প্রিন্ট এন্ড প্রেসের মালিক ও উপজেলা মুসলিহীন এর প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।










