ঝালকাঠির কাঠালিয়ায় ফুটবল একাডেমির জার্সি উন্মোচন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জার্সি উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। জার্সির পৃষ্ঠপোষকতা করেন কৃষ্ণচূড়া কেক এন্ড ফাস্টফুড নামে একটি নারী উদ্দোক্তা প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ক্রীড়াবিদ মো: ইস্রাফিল তালুকদার, নারী উদ্দোক্তা “কৃষ্ণচূড়া কেক এন্ড ফাস্টফুড” এর স্বত্বাধিকারী কৃষ্ণা রানী সরকার, কাঠালিয়া ফুটবল একাডেমির কোচ মো: ফয়সাল আহমেদ সহ একাডেমির ফুটবলাররা।
উপজেলা নির্বাহী অফিসার একাডেমির কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন নির্দেশনা দেন এবং কৃষ্ণচূড়া কেক এন্ড ফাস্টফুড এর কর্ণধারকে ক্রীড়াঙ্গনে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।










