কাঠালিয়া প্রতিনিধিঃ
১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা সেলিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শিশির দাস, মোঃ মিঠু সিকদার, হারুন অর রশিদ, আমিরুল ইসলাম ফোরকান।
অন্যদের মদ্যে কাঠালিয়া বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।










