কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াররা অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ধোধন করেন, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন, সহকারি শিক্ষিকা মোসাঃ” সাবিনা ইয়াসমিন ও মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
৬০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রকারে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলা পরিচালনা করেন মোঃ ফয়সাল আহম্মেদ।










