কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রানিসম্পদ প্রর্দশনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৩ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রর্দশনীর আয়োজন করেন প্রানিসম্পদ অধিদপ্তর কাঠালিয়া।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে প্রর্দশনীর উদ্ধোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় জেলা প্রানিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাহেব আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়াম্যান, মোসাঃ ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার প্রমুখ।

প্রর্দশনীতে ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতির পশু-পাখি স্থান পায়। যোগ্য খামারীদের মধ্য থেকে ৫ ক্যাটাগরী খামারী প্রথম, দ্বিতীয় ও তৃত্বীয় স্থান অধিকারকারী ১৫ জনকে পুরষ্কারের চেক বিতরণ করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী ৪০ জনকে সনদ পত্র প্রদান করা হয়।











