কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের মুন্সি বাড়ীতে এ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এ উপহার তুলে দেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ–সভাপতি মোঃ ইমরান জমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুল হালিম, সাংবাদিক মোঃ ফারুক হোসেন খান, উপজেলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আজম জিলানি, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রেজাউল করিম সাদ্দাম, বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মৃধা, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।










