কাঠালিয়া প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতায় জান শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে এ সব উপকরন বিতরন করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে এ উপকরন বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে ভিবিন্ন বয়সের ১০জন নারী-পুরুষকে এ হুইল চেয়ার দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এতে প্রধান অতিথি ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জান শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব মোঃ আতিকুর রহমান রুবেল, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, জান শরীফ ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, সাংবাদিক মোঃ ফারুক হোসেন, এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।











