কাঠালিয়া প্রতিনিধি:
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার’ স্ম্রাট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ ¯স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় স্বাস্থাসেবা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে। আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ পালন করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির এতে প্রধান অথিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার, ডাঃ নাইম আহম্মেদ।
এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া সদর পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ই¯্রাফিল তালুকদার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সোহানুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।










