কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর বৃস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের তালতলা বাজার সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা, ছালে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইউসুফ আলী বক্স, নারায়ন চন্দ্র কাঞ্জিলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম লিটন, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমাম হোসে বাবুল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন শাহিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ফাহিমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।










