কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদানের মাধ্য দিয়ে ‘বেগম রোকেয়া দিবস’ পালন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা মোসাঃ নাসরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল।
অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তা হিসেবে সাথী রানী দাস ও মোসাঃ ফাহিমা আক্তার নারীকে ‘জয়িতা সম্মাননা’ দেয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের প্রশিক্ষক হালিমা খাতুন। অনুষ্ঠানে আইজিএ প্রকল্পের প্রশিক্ষণার্থীরা অংশ নেয়।










