কাঠালিয়া প্রতিনিধিঃ
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কাঠালিয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। পরে বর্ণাঢ্য যুব র্যালি কাঠালিয়ার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার প্রমূখ।
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.কামরুল ইসলাম, আত্মকর্মী মর্জিনা বেগম, মো. আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
অনুষ্ঠানে সফল আত্মকর্মী ও প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মাস্ক বিতরণ, গাছের চারা রোপন, মাছের পোনা অবমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।










