কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” ¯েøাগানকে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
আজ ১ নভেম্বর বুধবার সকাল ১০ থেকে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তর কাঠালিয়া উপজেলা শাখা ও কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একটি যুব র্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রেগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেলকে কাঠালিয়া উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তার পক্ষে ক্রেষ্ট গ্রহন করেন, রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তোফাজ্জেল খলিফা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।










