কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজেন আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ঝালকাঠি ইয়ুথনেট গেøাবাল এবং পিওর আর্থ বাংলাদেশ এর আয়োজন করেন।
আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে দিবসটি উপলক্ষে মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন ইয়ুথনেট গেøাবাল ঝালকাঠি জেলা শাখার মোঃ সাজিদ মাহমুদ, মেহজাবিন রাইসা, মোঃ সালমান।










