কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নদী ভাঙ্গন ও বিভিন্ন প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
আজ ২৭ এপ্রিল বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী ক্ষতিগ্রস্থদের মাঝে এ চেক তুলে দেন।
এ সময় উপজেলার নদী ভাঙ্গন ও বিভিন্ন প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৪টি পরিবারকে চার হাজার টাকার এ চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন সমন্বায়কের দায়িত্ব পালন করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলযা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ ফারুক খান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আবদুল হালিম, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাছুম বিল্লাহ জুয়েল, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান সবুর প্রমূখ।











