কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়েছে।
আজ রবিবার ২৩ মার্চ সকালে উপজেলা শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ ভবনে উৎসবমুখর পরিবেশে নতুন ভোটারা ভোটার হওয়ার জন্য ছবি ও আঙ্গুলের ছাপ প্রদান করেন।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন উপস্থিত ছিলেন। তিনি তরুন ভোটার ও নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ সফিকুল ইসলাম, মোঃ মোস্তাফা কামাল, মোঃ শামসুল আলম, সৈয়দ আব্দুল কাইয়ুম, মোঃ সেলিম তালুকদার, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।










