কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় চাল, ডাল, তেল ও গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কাঠালিয়া বিএনপি’র একাংশ।
আজ ৫ মার্চ শনিবার সকাল ১০টায় কাঠালিয়া বাসস্ট্যান্ডের উপজেলা বিএনপি (জামাল গ্রুপ) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জালালুর রহমান আকনের নেতৃত্বে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা আক্তার হোসেন নিজাম মীরবহর, উপজেলা বিএনপি নেতা মোঃ আলিম মুন্সী, যুবদল নেতা মোঃ জয়নাল আবেদীন, ছাত্রদল নেতা মোঃ রাকিবুল ইসলাম তুষার, মোঃ রুবেল মোল্লা প্রমূখ।
বক্তারা চাল, ডাল, তেল ও গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
বিক্ষোভ সবাবেশে উপজেলা বিএনপি’র একাংশের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।










