কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় টানা তিন দিনের বৃষ্টি ও বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় আমন ও শীতকালিন সবজির ক্ষতি হয়েছে। পানি ঢুকে পড়েছেউঠতি আমন, বোরোর বীজতলা, খেসারি, সরিষা, এবং তলাকৃষিসহ শীতকালিন সবজি, আগাম রবি ফসলের ক্ষেতে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, ক্ষেত থেকে পানি দ্রুত না কমলে আমন ধান ক্ষতির মুখে পড়বে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাকসহ শীতকালীন সবজি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, মোট ৭৮৪০ হেক্টর আবাদি জমির ধান ও শীতকালিন শাক-সবজির ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫৫৫৮ হেক্টর, শতীকালীন ১৫০, অন্যান্য ফসল ২১৩২ হেক্টরে জমির ফসলে পানি ঢুকেছে। তবে ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ চলছে ক্ষেতের পানি সরে গেলে প্রকৃত ক্ষয় ক্ষতির চিত্র জানা যাবে।










