কাঠালিয়া প্রতিবেদকঃ
ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে তারণ্য উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
চারদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী সংগীত, নৃত্য, একক ও দলীয় অভিনয়ে অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর। এ সময় উপস্থিত ছিলেন- আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোঃ গফুর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান মুন্সী, সাংবাদিক মোঃ মোসাদ্দেক বিল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য শতশত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










