জনতার খবর ডেক্সঃ
সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতিসন্তান তানভির আহমেদ সুমনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহাস্পতিবার সকাল ১১ টায় আকন বাড়ি ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
প্রিয় এই মানুষটাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে।
নিহত তানভির আহম্মেদ সুমন (৪৭) উপজেলার সদর ইউনিয়নের উত্তর আউরা গ্রামের খালেক আকনের ছেলে। তিনি সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।










