জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ড. মোঃ সেকান্দার হায়াত খান কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ মার্চ, শনিবার সকাল ১০টায় কলেজ হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হকের সভাপতিত্বে এ নবীন বরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান গোলদার।
এ সময় বক্তব্য রাখেন জমি দাতা সদস্য মোঃ মাহফুজ খান, মোঃ আবদুল হক ভুইয়া, ছিদ্দিকুর আকন, মোঃ জামাল হাওলাদার, অভিভাবক সদস্য ও প্রধান শিক্ষক মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মোঃ কামরুজ্জামান পলাশ, প্রধান শিক্ষক, ২৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ মালেক ভুইয়া, মোঃ মজিদ ভুইয়া, মোঃ আলম মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে নবীন, প্রবীন ও অভিভাবকরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন অতিথিরা।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।











