কাঠালিয়া প্রতিনিধি:: পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে কাঠালিয়া পালিত হয়েছে জেল হত্যা দিবস। ৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পুস্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আবু বক্কর জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মনির খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাসুদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।










