কাঠালিয়া প্রতিনিধিঃ
“স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার” এই স্লোগান নিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস।
অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ্রগহণ করেন। এ সময় বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরও দৃঢ় হবে। সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। জনসচেতনতা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে।










