কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে ০২ দিন ব্যাপী এ মেলা উদ্ধোধন অনুষ্ঠিত হয়। উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। আগামীকাল ১৯ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এর উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।










