কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় তীব্র তাপদাহে শ্রমজীবি, কর্মজীবি ও পথচারীদের মাঝে ঠান্ডা পানির সরবত বিতরণ করেছেন জমিয়াতে হিযবুল্লাহ ।
আজ ২ মে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার আয়োজনে কাঠালিয়া বন্দর মসজিদ রোডের সামনে মানুষের মাঝে ঠান্ডা পানির সরবত বিতরণ করা হয়।
বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোতালেব হোসেনের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও সাবেক সভাপতি মাওলানা আমির হোসেন, তালিমদাতা মোঃ আনসার উদ্দিন জমাদ্দার ও কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল আনোয়ার হোসেন সাকিলসহসহ সংগঠনের নেতৃবৃন্দ।










