কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের তিন দিনের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিত করণ প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে কাঠালিয়া উপজেলা পরিষদ এ প্রশিক্ষণ বাস্তবায়ন করছেন। আজ ০৯ ডিসেম্বর বৃহস্পতিবার কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে তিন দিনের এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়। গত ০৭ ডিসেম্বর কাঠালিয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত ৩৬ জন সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের এর মহাপরিচালক মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।











