কাঠালিয়া প্রতিনিধিঃ
সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ উদ্যাপিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস কাঠালিয়া এর আয়োজনে করে।
আজ ২ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, সমাজসেবক মোঃ মামুন হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ নানা পেশার মানুষ অংশ নেয়।










