কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলার পশ্চিম আউরা চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন এর সভাকক্ষে দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু কেশব চন্দ্র হাওলাদার সাবেক প্রধান শিক্ষক।
বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মামুন, পরিচালক, চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন, মোঃ সফিকুল ইসলাম, পরিচালক, চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন।
সভাপতিত্ব করেন মোঃ গোলাম কবির, প্রিন্সিপাল, চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ হুমায়ুন কবির, পরিচালক, চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন। ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।










