কাঠালিয়া প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্ষয়-ক্ষতি এড়াতে ৭টি কন্ট্রোলরুম, ১৪ সাইক্লোন সেল্টার ও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবনসহ ৮১টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
চিকিৎসা সহায়তার জন্য ০৬ টি ভ্রাম্যমান মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ০১ টি উদ্ধারকারী দল, রেডক্রিসেন্ট ও স্কাউট সদস্যদের প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি আশ্রয়ন কেন্দ্রে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন এ জরুরি সভার আয়োজন করেন। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এ প্রস্তুতির কথা জানান। তিনি আরও জানান, ‘হামুন’ মোকাবেলা ও ক্ষয়-ক্ষতি হ্রাসের জন্য উপজেলার ০৬টি ইউনিয়নে ০৬টি তদারকি টিম গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রেডক্রিসেন্ট এবং স্কাউট সদস্যরা।










