কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় প্রচন্ড তাপদাহের মধ্যে আজ সোমবার সকাল থেকে হালকা ধরণের বৃষ্টিপাত হওয়ায় জন জীবনে স্বস্থি এনে দিয়েছে।
একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঘূর্ণিঝড়টি এখনও উপকুলে আসেনি। আবহাওয়া অধিদপ্তরের বড় ধরণের বিপদ সংকেত দেয়নি। তবে ঘুর্ণিঝড় অশনি বঙ্গোপসাগরে শক্তিসঞ্চয় করেছে।
এরই প্রভাবে উপকুলীয় জেলা ঝালকাঠির কাঠালিয়ায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। অন্যদিকে কাঠালিয়া শহরে ত্রুটিজনিত করাণে মাঝে মাঝে বিদ্যুত বিহিন থাকতে হয়। বিদ্যুত না থাকায় অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানে সেবা পেতে কিছুটা বিঘ্ন হয়েছে। সাধারণ মানুষের ধারণা ঘুর্ণিঝড়ে কারণে বিদ্যুৎ সরবরাহ মাঝে মাঝে বন্ধ করা করেছে।
শ্রমিক আঃ সত্তার জানান, সকাল থেকে বৃষ্টি থাকায় তেমন কোন আয় করতে পারিনি। আল্লাহ যেন ঘুর্ণিঝড় অশনি থেকে আমাদের রক্ষা করে।
চা দোকানদারী নুরুল আলম বলেন, আজ সারাদিন বৃষ্টি থাকায় চা বিক্রি কম হয়েছে। তবে বৃষ্টি হওয়ায় এলাকায় গরম কিছুটা কমেছে।










