কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় প্রবল ঘুর্নিঝড় রিমালে জনসাধারনকে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের জনসেচতনতা মুলক প্রচারনা পরিচালনা ও উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন।
গত ২৬ মে রোববার বিকেলে কাঠালিয়া আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় সজনসচেতনতায় মাইকিং করা হয়।
কাঠালিয়া সদর, শৌলজালিয়া, আওরাবুনিয়া ও আমুয়া ইউনিয়নসহ বিষখালী নদীর তীরবর্তী এলাকায় প্রচার অভিযান চালানো হয়। প্রচার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, কাঠালিয়া, মোঃ ইস্পাকুল কবির । এ সময় স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্যরা তার সাথে অংশ গ্রহণ করেন।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, মোঃ ইস্পাকুল কবির জানান,আনসার ও ভিডিপি সদস্যরা ঘূর্ণিঝড়ের সময় বৃদ্ধ, শিশু সহ প্রতিবন্ধীদের আশ্রায় কেন্দ্রে আসতে সহযোগিতা করেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আগত মানুষকে আনসার ও ভিডিপি সদস্যরা খাবার রান্না করে পরিবেশন করেন। এ ছাড়াও রিমেল পরবর্তী ক্ষতিগ্রস্থদের উদ্ধার কাজে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্যর।











