কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে কাতারের আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত অত্যাধুনিক মসজিদ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকালে কাতার আল খায়ের ফান্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। মসজিদটি নির্মাণে ১৫ লক্ষ্য টাকা ব্যায় হয়েছে। এক সঙ্গে ১৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

উদ্বোধনি অনুষ্ঠানে আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ এমদাদ হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু, আওয়ামীলীগ নেতা মোঃ মোস্তফা হোসেন, আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী, বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া শাখার সাধারণ সম্পাদক এম. এম. তারিকুজ্জামান, কাঠালিয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন উজ্জ্বল জমাদ্দার, ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, আওয়ামীলীগ নেতা এইচ মামুন হোসেন, মসজিদ নির্মাণকারী সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে আছরের নামাজ আদায় করে দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরন করা হয়।










