কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এনজিও প্রতিনিধি ও উপজেলা কৃষি বিভাগের স্মল হোল্ডার এগ্রিকালচার প্রকল্পের কৃষকদের নিয়ে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া উপজেলা প্রাশাসন এ সভার আয়োজন করেন। সভায় এনজিও ও কৃষকদের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
আজ মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন প্রধান অতিথি ছিলেন। অংশগ্রহনকারীদের সরকারের সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে ব্যাপক ধারনা দেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সোনালী ব্যাংক (পি.এল.সি) কাঠালিয়া শাখার ব্যাবস্থাপক মোঃ রেজাউল করিম, উপজেরা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভাপতি মোঃ মাসউদুল আলম, লিড ফার্মার মোঃ সাজ্জাদ হোসেন জসিম প্রমূখ।










