কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা দুটি গ্রুপে ৫২টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
আজ ০৬ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কনের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলার ০৬টি ইউনিয়নের ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার কিং ফয়সাল, মোঃ জাকির হোসেন, মোঃ সোলায়মান হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা পারভীন, প্রধান শিক্ষন মোঃ হুমায়ুন শাহিন, মোঃ মাইনুদ্দিন নিউটন, মোঃ বাবুল হোসেন সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন, মোঃ মিজানুর রহমান পলাশ, তৈয়মুর হোসেন অপু, মোঃ আমিরুল ইসসলাম, রমেশ তালুকদার প্রমূখ।










