কাঁঠালিয়া প্রতিনিধিঃ
কাঁঠালিয়ায় ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।
আজ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ টুনামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ০৮টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী ম্যাচে কাঠালিয়া সদর একাদশ ও চেঁচরীরামপুর একাদশ প্রতিদ্ব›দ্বীতা করেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার।
খেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসনে রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।










