কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছ। গতকাল বিকালে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আমুয়া ইউনিয়ন পরিষদ একাদশ শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৫৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যরিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস প্রমূখ।
যুব সমাজকে নেশা থেকে ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসার এ খেলার আয়োজন করেন। এতে উপজেলার ৮টি দল অংশ গ্রহণ করেছেন। খেলা ভিবিন্ন শ্রেণি পেশার মানুষ উপভোগ করেন।










