কাঠালিয়া প্রতিনিধিঃ
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের আমুয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৩০জন উপভোগীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের তালতলা বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্পের মাঠে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষেত্রসহকারী মোঃ কাওসার আহম্মেদ প্রমুখ।
আশ্রয়ন প্রকল্পের পুকুরে প্রশিক্ষণ শেষে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া একই দিনে সফল মৎস্য চাষীদের মাছের খাবার, চুন ও সার বিতরণ করা হয়।











