কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির রুস্তুম বেপারী ২৫০০ জন দরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেছেন।
আজ ২৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় আমুয়া ইউনিয়নের বেপারী বাড়ীতে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০০ জন নারী ও পুরুষের হাতে আওয়ামী লীগ নেতা নিজ হাতে দরিদ্রদের ঈদের এ উপহার তুলে দেন।
রুস্তুম বেপারী প্রতি বছর ঈদের পূর্বে হাজার হাজার নারী পুরুষের মাঝে শাড়ী ও লুুঙ্গী বিতরণ করে আসছেন। এ সময় উপস্থিত ছিলেন আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম, আমুয়া ইউনিয়ন যুব লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জাফর, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক তালুকদার প্রমুখ।
আওয়ামী লীগ নেতা মোঃ রুস্তুম আলী জানান, প্রতি বছরের ন্যায় এ বছর আমি আমার ইউনিয়নের ২৫০০ জন অসহায় ও গরীব লোকদের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ করেছি। আমি এ উপহার প্রতি বছর সামর্থ অনুযায়ী দিয়ে যাবো।










