ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় অটোচালক হাবিবুর রহমান আতœহত্যা করছেন না তাকে হত্যা করা হয়েছে ? এনিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। পরিবার বলছে স্থানীয় বখাটেরা তাকে হত্যা করেছে। অন্যদিকে পুলিশ বলছে হাবিবুর রহমান আতœহত্যা করেছে। তবে পরিবারের কাছে হাবিবুর রহমানের মৃত্যুর আগে দেওয়া একটি অডিও রেকর্ডে হত্যার আলামত মিলছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন বালুর কেল্লার সামনে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাবিবুর রহমানকে রাজাপুর স্বাস্থ্যকম্পেলেক্সে নেয়া হয়। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। হাবিবুর রহমান (৫৪) জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ তানভির জানান, ‘‘আমার বাবা একজন অটো চালক। পূর্বছিটকী গ্রামের রব হাওলাদারের ছেলে মোঃ হাচান আমার বাবার কাছ থেকে প্রায়ই ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো। একপর্যায়ে আমার বাবা চাঁদা না দিতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া সম্পাদক মিঠু সিকদারের কাছে বিষয়টি বিচার দেন। তিনি বিচার না করে তাকে গালমন্দ করেন। চেয়ারম্যানের কাছে বিচার চাওয়ায় হাচান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে বাজার থেকে কিছুটা দূরত্বে নিয়ে নির্যাতন করে বিষপান করায়।’
মৃত হাবিবুর রহমানের জামাতা মোঃ শামীম বলেন, ‘‘বাজার থেকে খবর আসে আমার শশুর অসুস্থ আমি তাৎখনিক ছুটে গিয়ে দেখি তার হাতের কাছে দুটি বিষের বোতল আমি তাকে চিকিৎসার জন্য অটোতে তোলার সময়ে তিনি সবার সামনে বলেন ‘আমার মৃত্যুর জন্য হাচান দায়ি। হাচান আমাকে বাঁচতে দিলো না। কালও আমার গাড়ি থামিয়ে সাড়ে ৪ হাজার টাকা নিয়ে গেছে।’ আমি আমার শশুরের হত্যা কারিদের বিচার চাই।’’
এদিকে ঘটনায় অভিযুক্ত যুবক মোঃ হাচানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার বাড়িতে গেলেও তাকে এবং তার কোনো স্বজনকেও পাওয়া যায়নি। এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমুরাদ আলী বলেন, ‘এ ঘটনায় বরিশালের কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মমলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে ব্যবস্থা নেয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আমরা ব্যবস্থা নেবো।’ এ বিষয়ে আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার বলেন, হাবিবুর রহমান নামের কোন লোক আমার কাছে কোন বিচারের জন্য আসেনি। আমি কিভাবে বিচার করবো।










