কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ খাইরুল ইসলাম মান্নানের মা মোসাঃ রুবিয়া বেগম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার দিবাগত রাত ২ টা ২০ মিনিটের সময় মৃত্যু বরন করেন।
আজ সোমবার সকাল ৯টায় তার নিজ বাড়ির ঈদগাহে মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় । এতে সর্বস্তরের হাজার হাজার মুসল্লিরা অংশ গ্রহন করেন। পরে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
রুবিয়া বেগম মৃত্যুকালে ৬ ছেলে ও ২ ভাইসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে যান।










