কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া স্বেচ্ছাসেবী সংগঠন বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপন করা হয়েছে।
আজ ২২ জুন বুধবার সকালে ছৈলার পর্যটন এলাকায় এ চারা রোপন করা হয়। ছৈলার পর্যটন এলাকার পরিবেশ রক্ষা ও সৌন্দয্য বৃদ্ধির লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ কর্মসূচি গ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন অপু সিকদার প্রধান অতিথি হিসেবে এ চারা রোপন করেন।

ছৈলারচর পর্যটন এলাকায় বিভিন্ন প্রজাতির দেড় হাজার ফলজ ও ফুল গাছের চারা রোপন করা হচ্ছে। প্রথমিক পর্যায়ে আজ বুধবার তিনশতাধিক চারা রোপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পেয়ারা, আমড়া, আম, জাম, কাঠাল, চালিতা, আমলকি, জলপাই, তেঁতুল, কাউফল, কামরাঙ্গা, বকুল, নিমসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে।
কর্মসূচিতে সংগঠনের সদস্য মোঃ আঃ রহিম, মোঃ শামিম হোসেন, মোঃ সিয়াম হোসেন, মোঃ লালমিয়া, মোঃ আরিফ, মোঃ জহিরুল ইসলাম (সোবাহান), মোঃ রাতুল, রফিকসহ সদস্যরা অংশ নেন।











