কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার মহিষকান্দি গ্রামের বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
আজ ০১ মে সকাল ১০ টায় উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মোসলেম মুন্সীর ঘরে এ এগ্নিকান্ড ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় পরিবারটির প্রায় পাঁচ লক্ষা টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাতের সঠিক কোন কারন জানাযায়নি। তবে স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে ।
এলাকাবাসী জানান আগুনের খবরের পেয়ে আমরা ঐ বাড়ীতে যাই। ততক্ষনে আগুন পুড়ে ঘরটি পুরে ছাই হয়ে গেছে। আমরা দেখা ছাড়া আর কিছুই করতে পারি নাই।
ইউপি সদস্য মোঃ মান্নান হাওলাদার বলেন আগুন লাগার খবর শুনে আমি ঘটস্থালে যাই, দেখি সম্পুর্ন ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে ।











