কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে গত ১২ অক্টোবর বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী’র স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি এস এম আমিরুল ইসলাম লিটন সিকদার জানান, দীর্ঘদিন যাবৎ কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুন্দর ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় এ শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী জানান, আমাদের শিক্ষকদের আন্তরিকতা, যোগ্যতা, মেধা ও পাঠদানে দক্ষতার কারনে আজ আমরা বরিশাল বিভাগে সেরা প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছি। সারা বাংলাদেশ ৮টি বিভাগের শ্রেষ্ঠ আটটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা একটি। এটা আমাদের অভাবনীয় গৌরব ও অর্জন।
সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন জানান, আমাদের এ শ্রেষ্ঠত্বের বিছনে ছায়া হিসেবে কাজ করেছেন, কচুয়ার কৃতি সন্তান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী’র ব্যক্তিগত সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল। তিনি দীর্ঘদিন যাবৎ এ বিদ্যালটির উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য কার করে আসছেন।











