কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আজ ১০ মার্চ বৃহস্পতিবার ঢাকা সদরঘাট থেকে আমুয়ার উদ্যেশে এ লঞ্চ যাত্রা শুরু হবে। এম.কে শিপিং লাইন্স কোম্পানি লিমিটেড এর পূবালী-১ নামক লঞ্চের মাধ্যমে এ নতুন রুটের যাত্রা শুরু হয়েছে।
প্রতিদিন কাঠালিয়ার আমুয়া থেকে একটি লঞ্চ ঢাকার উদ্যেশে এবং ঢাকা থেকে কাঠালিয়ার আমুয়ার উদ্যেশ্যে যাতায়াত করবে। এতে যাত্রী ও ব্যবসায়ীদের নৌপথে, হয়রানি, দুর্ভোগ, সমস্যা ও খরচ কম হবে।
এম.কে শিপিং লাইন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এ রুটে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছেন।











