কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় এক মুক্তিযোদ্ধার পৈত্রিক সম্পত্তি উদ্ধার একাত্তরের তিন শহীদদের হত্যাকারীর বিচারে দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার। আজ ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু জানান, কাঠালিয়া সদরে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩৩২ নং খতিয়ানের ১৮৬২, ১৮৬৩ নং দাগের ৩.৬৬ শতাংশ জমি বিগত ৫০ বছর ধরে একই উপজেলার আনইলবুনিয়া গ্রামের আঃ রাজ্জাক মৃধা ওরফে শাজাহান মৌলভী জাল দলিল তৈরি করে জবর দখল করে আসছেন। ১৯৭১ সনে আঃ রাজ্জাক মৃধার শ্রী কেশব চন্দ্র বল, শ্রী নারায়ন চন্দ্র ও শ্রী উপেন চন্দ্রকে হত্যার পিছনে হাত রয়েছে এবং মদদ দাতা হিসেবে কাজ করেছেন।

দীর্ঘ দিনেও এই তিন শহীদদের হত্যাকারীর বিচার না হওয়ায় তিনি তাদের বিচারের দাবি এবং জমি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে তিনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষন করছেন। বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার কাঠালিয়া উপজেলা সদরের পনু সিকদারের পুত্র।
গিয়াস উদ্দীন সিকদার আরো জানান, ডিসেম্বর ২০২১ সনে জমাজমির বিষয়টি নিয়ে স্থানিয় ইউনিয়ন পরিষদের শালিশ মিমাংশার জন্য বৈঠক হলে বিজ্ঞ বিচারকদের সিদ্ধান্ত আমি মেনে নিলেও আব্দুল রাজ্জাক মৃধার ভাগিনি ইউপি সদস্য সাবিনা ইয়াসমিনের অসৎ হস্তক্ষেপে উক্ত মিমাংশা বেস্তে যায়। এরপর থেকে এ পক্ষটি মামলা দিয়ে আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। বিভিন্ন সময় কূ-রুচিপূর্ণ মন্তব্য করে আমার মান সম্মান ক্ষুন্ন করে আসছে। আমি এ হয়রানী থেকে পরিত্রান পাওয়ার জন্য আইন মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।










