কাঠালিয়া প্রতিনিধিঃ মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কাঠালিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কাঠালিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে থেকে উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির ও নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

এরপর থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার ও সাধারণ সম্পাদক এমাদুল হক মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে চিত্রাংঙ্কন, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।










