কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে আওরাবুনিয়া,
শৌলজালিয়া ও পাটিখালঘাটা এ তিন ইউনিয়নের ১২ জন তথ্য সংগ্রহকারী ও তিন জন সুপারভাইজার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সরকারের প্রতিশ্রুতির মধ্য থেকে ফ্যামিলি কার্ড হলো প্রধান চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য সরকার কাছ করছেন।
এ সময় প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন। সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,ওসি তদন্ত হারান চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত,উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন,সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।