কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় আনোয়ার জাহান ফাউন্ডেশন ও অংকুর ইন্টারন্যাশনাল এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১৮ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার দক্ষিন আউরা গ্রামের জমাদ্দার বাড়িতে আনোয়ার জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোঃ আজাদুল ইসলাম জমাদ্দার এ কম্বল বিতরণ করেন।
এসময় তার পুত্র মোঃ রাইয়ান আজাদ ও অত্র প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক মোঃ আব্দুল হাকিম হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হতদরিদ্ররা কম্বল পেয়ে আনোয়ার জাহান ফাউন্ডেশন ও অংকুর ইন্টারন্যাশনালের সকলকে শুভ কামনা করেন।










